ভারতের
হরিয়ানায় বিক্ষোভের ঘটনায় শুক্রবার ৩ জন নিহত হন। এরপর শনিবার
তিনটি শহরে কারফিউ জারি করা হয়। আর সেখানে কাউকে দেখামাত্র পুলিশকে গুলির
নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির। উচ্চ শিক্ষা এবং চাকরিতে কোটার দাবিতে
সংখ্যালঘু জাট সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভ করছে। ভারতে জাট
সম্প্রদায়কে উচ্চ বর্ণের বলে গণ্য করা হয়। গত এক বছরে শিক্ষা ও চাকরিতে
কোটার দাবিতে জাটরা আরও কয়েক দফা বিক্ষোভ করেছে। হরিয়ানার কয়েকটি
এলাকায় বিক্ষোভ দমাতে সামরিক বাহিনী তলব করা হয়েছে। কারফিউ সত্ত্বেও
বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা একটি রেলস্টেশনে হামলা
করে স্টেশন মাস্টারের অফিসে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের নেতা যশপাল
মালিক বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment