Sunday, February 7, 2016

খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু রায়হান

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রায়হান বাসার কাছে খেলছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি বেপরোয়া গতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রায়হান রাজধানীর রামপুরার উলন রোড এলাকার ঠেলাগাড়িচালক লিটনের ছেলে এবং স্থানীয় অ্যাডভান্স প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
নিহতের মা লাকী বেগম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রায়হান প্রতিবেশী শিশুদের সঙ্গে বাসার অদূরে হাতিরঝিলের রাস্তায় খেলতে যায়। খেলার একপর্যায়ে সেখানেই দুর্ঘটনাটি ঘটে।
রামপুরা থানার এসআই মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment