Sunday, February 7, 2016

যুদ্ধাপরাধীর সন্তানদেরও ভোটাধিকার থাকবে না

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সন্তানরা বাংলাদেশে থাকতে পারলেও তাদের কোনো ভোটাধিকার থাকবে না। এমনকি তারা কোনো সরকারি চাকরিও করতে পারবে না। শনিবার নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে নবনির্মিত 'মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেন তাদের বিরুদ্ধে সংসদে নতুন করে আইন পাস হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে, যা বিগত সময়ে অন্য কোনো সরকারের আমলে করা হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে এতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment