স্থাপত্য
প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত
বৃহস্পতিবার এজ গ্যালারিতে ‘পৌনঃপুনিক ২০১৬’ নামের তিন দিনব্যাপী এক
প্রদর্শনীর আয়োজন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রদর্শনীর উদ্বোধন করেন। গত শুক্র ও শনিবার প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়। স্থপতি, শিক্ষার্থীসহ আরও অনেকে প্রদর্শনী উপভোগ করেন।
ভিত্তি দেশের অন্যতম স্থাপত্য প্রতিষ্ঠান। ঢাকার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপত্যের নকশাকার এ প্রতিষ্ঠানটি। এগুলোর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, ঢাকার হাতিরঝিল, ধানমন্ডি লেক ও এর আশপাশের উন্নয়ন প্রকল্প, গুলশান, বনানী, বারিধারা লেক উন্নয়ন প্রকল্প, ঢাকার নজরুল সমাধি প্রভৃতি।
গত শনিবার ভিত্তি নতুন ওয়েবসাইট (www. vittibd. com) চালু করেছে। সেখানে শুরু থেকে ভিত্তির যাত্রা ডিজিটাল আকারে সংরক্ষণ করা হয়েছে। ওয়েবসাইটটি চালু করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে বশির উদ্দিন, বে ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এ খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকসহ আরও অনেকে।
বর্তমানে এই প্রতিষ্ঠানের দুজন অংশীদার রয়েছেন। তাঁরা হলেন স্থপতি ইকবাল হাবিব ও ইশতিয়াক জহির। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment