দক্ষিণ ভারতের শহর ব্যাঙ্গালুরে
তানজানিয়া থেকে আসা এক ছাত্রীকে মারধর ও তার পোশাক খুলে নিয়েছে একদল
জনতা। খবর টাইমস অব ইন্ডিয়ার। ব্যাঙ্গালুরে একজন সুদানী শিক্ষার্থীর
গাড়িচাপায় স্থানীয় এক মহিলার মৃত্যুর জের ধরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার
কিছু পরে ২১ বছর বয়সী তানজানিয়ার ছাত্রী তার তিন বন্ধুকে নিয়ে সেই এলাকা
অতিক্রম করছিলেন। এ সময় জনতা তাদের আক্রমণ করে। পুলিশ বলছে, জনতা সেই
ছাত্রীকে ধাওয়া করে তার পরনের জামার উপরের অংশ খুলে ফেলে। এ ঘটনা রোববার
রাতে ঘটলেও মঙ্গলবার প্রকাশ পায়। পুলিশ জানিয়েছে, সুদানের একজন
শিক্ষার্থী মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা
এক নারীকে চাপা দেয়। উত্তেজিত জনতা সেই শিক্ষার্থী মারধর করে এবং তার
গাড়িটি পুড়িয়ে দেয়।
কিন্তু, এর ৩০ মিনিট পরে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তানজানিয়ার চারজন শিক্ষার্থী। তখনই বিক্ষুব্ধ জনতা তাদের উপর আক্রমণ করে। এ সময় তারা প্রথমে গাড়িতে করে চলে যাবার চেষ্টা করে। কিন্তু, রাস্তায় প্রতিবন্ধকতা থাকার কারণে যাওয়া সম্ভব হয়নি। এরপর তারা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিশৃঙ্খল জনতা তাদের গাড়িটিও পুড়িয়ে দেয়। পুলিশ বলছে, তানজানিয়ার সেই ছাত্রীর পরিধেয় জামার উপরের অংশ খুলে ফেলা হলেও তার উপর কোনো যৌন হামলা করা হয়নি। পুলিশ সেই ছাত্রীকে অভিযোগ দায়ের করতে বলার পর বুধবার ওই ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযোগ আমলে নিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে।
এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, 'বাঙ্গালুরে তানজানিয়ার ছাত্রীর ওপর লজ্জাজনক এ হামলায় আমরা গভীরভাবে দুঃখিত।' ব্যাঙ্গালুরকে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে বর্ণনা করা হয়। বিশ্বের অনেক সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যাঙ্গালুর শহরে অবস্থিত। এই শহরে শত-শত বিদেশী শিক্ষার্থী বসবাস করেন। আফ্রিকার দেশ তানজানিয়ার ১৫০ জন শিক্ষার্থী রয়েছে এ এলাকায়।

No comments:
Post a Comment