ইরাকের
রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছেন। এসময় অর্ধশত
নাগরিক আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর
জানিয়েছে। শিয়া অধ্যুষিত পূর্ব বাগদাদের সাদর শহরের একটি বিপণিবিতানের কাছে
এ হামলা চালানো হয়। দুই আত্মঘাতী হামলাকারী স্থানীয় সময় রোববার এ হামলা
চালায়। জঙ্গী সংগঠন আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।সামনে এ রকম আরো
হামলা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা। সুন্নি মুসলমানদের এই সংগঠনটি ইরাকের
উত্তর ও পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে এবং শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোকে
লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে
দেখা যায়, বহু মানুষের স্যান্ডেল, জুতা ও মোবাইল ফোন রক্তের সঙ্গে মিশে পড়ে
আছে।
Monday, February 29, 2016
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০
সূত্র ও লেখক @Source and Writer:
অপরাধ,
আন্তর্জাতিক,
ইরাক,
যুগান্তর
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment