Monday, February 22, 2016

৫০ লাখ টাকার মালামালসহ বিমানযাত্রী আটক

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ প্রসাধনী, যৌন উত্তেজক ওষুধসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল আটক করা হয়েছে। এসময় আটক করা হয়েছে বিমানের এক যাত্রীকে।
মির্জা সাদেক নামে এয়ার এশিয়ার ওই যাত্রীকে রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শুল্ক বিভাগ আটক করে।
আটক করা ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানে রোববার মধ্যরাতে ঢাকায় আসার পর তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী দ্রব্য, যৌন উত্তেজক ওষুধ, তামাক, ৩০টি স্মার্টফোন ও চারটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়েছে।
ঢাকার শুল্ক বিভাগের এ কর্মকর্তা জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আরব আমিরাতে নিয়মিত যাতায়াত করা ওই যাত্রীকে সন্দেহ হয়। এ সময় তার মালামাল তল্লাশি করে এসব জিনিস জব্দ করা হয়।

No comments:

Post a Comment