অসুস্থ
হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে নেয়া
হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা
মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।মির্জা আব্বাস মেরুদণ্ডের হারক্ষয়,
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন বলে তার দল সূত্রে জানা গেছে।
সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, উচ্চ মাত্রার ডায়াবেটিস ও মাজার হাড়
ক্ষয় রোগের কারণে মির্জা আব্বাসকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো
হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বিএনপির এই
নেতা। গত ৬ জানুয়ারি নাশকতার দুটি মামলা ও প্লট দুর্নীতি সংক্রান্ত আরেকটি
মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। ঢাকার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমানের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment