
বরিশালে
চাঁদাবাজির অভিযোগে বিমানবন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)
রেহান উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনস্-এ সংযুক্ত করা
হয়েছে। চাঁদাবাজির শিকার মোকছেদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে
প্রত্যাহার করা হয়েছে বলে বুধবার সকালে যুগান্তরকে নিশ্চিত করেছেন বরিশাল
মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফর রহমান মণ্ডল। কমিশনার বলেন, বিষয়টি
খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগে
মোকছেদ উল্লেখ করেন, গত ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সে তার
প্রবাসীবন্ধু সালাউদ্দিনসহ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করে
মোটরসাইকেলযোগে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রমের সময়
এসআই রেহান তাদের গতিরোধ করেন। তাদের জ্যাকেটের কলার ধরে নাম ঠিকানা জানতে
চান। কথার এক পর্যায়ে এসআই রেহান প্যাকেট ভর্তি ইয়াবা বের করে তাদের
বলে দাবি করেন। লোকজন জড়ো হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিকটবর্তী নির্জন
স্থানে নিয়ে যান। সেখানে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এসআই
রেহান। অন্যথায় মাদক আইনে গ্রেফতারের হুমকি দেন। হুমকিতে আতংকিত হয়ে মোকছেদ
নগদ ১১ হাজার টাকা দিয়ে তার প্রবাসী বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যান।
No comments:
Post a Comment