Thursday, February 11, 2016

এনআইডির আঙুলের ছাপও হালনাগাদ করা যাবে

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনে যাদের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলছে না, তারা যে কোন সময় নির্বাচন অফিসে গিয়ে তা হালনাগাদ করতে পারবেন। বুধবার নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের সহকারী পরিচালক (তথ্য অনুসন্ধান) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।  উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে। এর আওতায় পুরনো সিমেরও পুনঃনিবন্ধন চলছে। এই ব্যবস্থায় সিম কিনতে বা নতুন করে নিবন্ধন করতে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আঙুলের ছাপ দিতে হচ্ছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই আঙুলের ছাপ নিয়ে জটিলতার অভিযোগ পাওয়ায় নির্বাচন কমিশনের তথ্য ভা-ারে তা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিঙ্গার প্রিন্টের মান ভালো না হওয়ায় মোবাইল সিম কেনা বা নিবন্ধনের সময় আঙ্গুলের ছাপ মিলছে না। যাদের এ ধরনের সমস্যা হচ্ছে তারা সুবিধাজনক সময়ে যে কোনো নির্বাচন অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে পরিচয় নিশ্চিত করে ফিঙ্গার প্রিন্ট আপডেট করতে পারবেন।

No comments:

Post a Comment