Thursday, February 11, 2016

ব্রিটিশ হাইকমিশনারের উপর হামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে অপর দুই আসামির যাবজ্জীবন দ- বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। প্রায় এক যুগ আগে সিলেটে সাবেক এই ব্রিটিশ হাই কমিশনারের উপর গ্রেনেড হামলা মামলার মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- হরকাতুল জেহাদ নেতা মুফতি আবদুল হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালের।

No comments:

Post a Comment