চট্টগ্রামের
সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের ক্যাশ গাড়ি থেকে ৫০ লাখ টাকা উধাও হয়ে গেছে। এ
ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা
হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
বৃহস্পতিবার পূবালী ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদের কর্পোরেট শাখা থেকে ওই
ব্যাংকের ক্যাশ অফিসার রাজিবুর রহমান টাকা বহনকারী গাড়ি যোগে ৫০ লাখ টাকা
নিয়ে ব্যাংকের সীতাকুণ্ড শাখায় আসেন। সেখান থেকে আরো ৮১ লাখ টাকা নিয়ে তিনি
চট্টগ্রামের উদ্দ্যেশ্যে রওনা দেন।
কিন্তু পথিমধ্যে গিয়ে ঐ গাড়ির সিকিউরিটি অফিসাররা জানান, গাড়ির পেছনের দরজার তালা খোলা মনে হচ্ছে। এরপর তারা দেখেন যে ৫০ লাখ টাকা নেই!
বিষয়টি ব্যাংকে জানানো হলে আগ্রাবাদ ও সীতাকুণ্ড উভয় শাখার কর্মকর্তারা দুশ্চিন্তায় পড়েন। পরে ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখার এজিএম তৌফিকুর রহমান ঘটনাটি সীতাকুণ্ড থানাকে জানান।
সন্ধ্যায় গাড়িতে থাকা কর্মকর্তা, গাড়ি চালক ও তিন সিকিউরিটি গার্ডকে থানায় আনা হয়। তাদেরকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার সন্দেহভাজন আসামিরা হলেন- পূবালী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখার ক্যাশ অফিসার রাজিবুর রহমান, সিকিউরিটি আর্ম গার্ড আশিকুর রহমান (২৬), তাঞ্জু রহমান (২৫) এবং মাজাহারুল ইসলাম (২৯) এবং গাড়ি চালক বিজয় কুমার দাস (৪০)।
সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক আব্দুস সবুর যুগান্তরকে বলেন, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে টাকা নিয়ে সীতাকুণ্ড ব্রাঞ্চে আসা এবং সীতাকুণ্ড থেকে টাকা নিয়ে চট্টগ্রাম যাবার সময় টাকাগুলি উধাও হয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
সীতাকুণ্ড থানার এসআই মো. দুলাল হোসেন জানান, ৫০ লাখ টাকা লোপাটের অভিযোগে পূবালী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখার এজিএম তৌফিকুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে এজাহার দায়ের করেছেন। পাশাপাশি তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. ইফতেখার হাসান বলেন, যাদের বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা ধারণা করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই সব রহস্য বের হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।

No comments:
Post a Comment