Monday, February 29, 2016

নারী পাচারের অভিযোগে গ্রেফতার ৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় চার নারীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রোকন, আয়শা, হামিদ, হাসান, রাব্বি, মিল্টন, সামাদ ও মামুন।
সোমবার র‌্যাব থেকে পাঠানো এক এসএমএসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোববার রাতে ঢাকা, বেনাপোল ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে এ বিষয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, 'গ্রেফতার ৮ জনের সবাই আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। কাজের মিথ্যা প্রলোভন দিয়ে গরীব ও অসহায় নারীদের পাচার করাই এদের পেশা। এরা নারীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়ও করে থাকে।'
তাদের কাছ থেকে জাল ভিসা সম্বলিত পাসপোর্টও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment