Monday, February 29, 2016

নতুন দুটি থানা ও একটি পৌরসভা অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে আরও দুটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আরও দুটি থানা ও একটি পৌরসভা গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
শফিউল আলম জানান, সিদ্ধান্ত অনুসারে, নরসিংদী সদর থানাকে ভেঙে মাধবদী থানা করা হবে। এর আগে মাধবদী পুলিশের একটি তদন্ত কেন্দ্র ছিল। আর পটুয়াখালী জেলার কলাপাড়া থানা ভেঙে মহিপুর নামে একটি পৃথক থানা করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গাকে পৌরসভায় উন্নীত করা হবে। ২০১৪ সালে আলফাডাঙ্গাকে পৌরসভা করার ঘোষণা দেয় সরকার।
এদিকে আজ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বেসামরিক বিমান চলাচল এবং পাবলিক প্রকিউরমেন্ট আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এর মধ্যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৬ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

No comments:

Post a Comment