এর
আগে এমন আতিথ্যের সৌভাগ্য ছিল স্রেফ বারাক ওবামার। মার্কিন প্রেসিডেন্টের
পর সেই বিরল সম্মানের অধিকারী হলেন আবু ধাবির যুবরাজ। প্রোটোকল ভেঙে
যুবরাজ শেখ মহম্মদ বিন আল নাহানকে একেবারে দিল্লি বিমানবন্দরে গিয়ে স্বাগত
জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তার আগাম খবরও
দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যুবরাজের সঙ্গে ছবি তুলে তা টুইটারে পোস্ট করেছেন
ঝটপট।
লিখেছেন, ‘শেখ মোহম্মদ একজন দুরদৃষ্টিসম্পন্ন নেতা। তার ভারত সফরে আমাদের সম্পর্ক নতুন দিশা পাবে!’ সপরিবার তিন দিনের ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমির আমিরাতের যুবরাজ। প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরমাণু ও মহাকাশ গবেষণা— নানা বিষয়ে আলোচনা হবে। অন্তত ১৬টি চুক্তি সই হবে। ৮০০০ কোটি মার্কিন ডলার ভারতে বিনিয়োগ করবেন যুবরাজ।
এসব তো আছেই, মোদির এত খাতির–যত্নের পেছনে রয়েছে ‘আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি’ এবং ‘ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড’–এর সমঝোতাও। ম্যাঙ্গালুরুতে জ্বালানি তেল সংরক্ষণ প্রকল্পটি ভাড়া নিতে আগ্রহ দেখিয়েছে ‘আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি’।
আমিরাতকে তেল মজুত রাখার ভাণ্ডার ভাড়া দিলে সেই তেলের একটি অংশ পাবে ভারত। ষষ্ঠ বৃহত্তম তেল সরবরাহকারী দেশ আমিরাত।
তিন দিনের সফরে মুম্বইয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ এক অনু্ষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী, আমলা, বাণিজ্য মহল মিলিয়ে সব মিলিয়ে ১০০ জন সদস্যদল নিয়ে উপস্থিত থাকবেন আবুধাবির যুবরাজ। ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য–শরিক আমিরাত। মোদির আমিরাত সফরের সময় এই বাণিজ্যকে আরও ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

No comments:
Post a Comment