রাজধানীর
উত্তরা থেকে অপহৃত এক শিশুকে (০৬) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজন
অপহরণকারীকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর
পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার ।
তিনি বলেন, ঢাকার উত্তরা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। এরপর তদন্তে নেমে
রাতে গাজীপুর ও গাইবান্ধায় অভিযান চালিয়ে ওই দুই অপহরণকারীকে আটক করা হয়।
তবে ওই শিশুটিকে কোথা থেকে এবং কেন অপহরণ করা হয়েছিল তা জানা যায়নি। এ
ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত
উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment