Friday, February 26, 2016

সোনা চোরাচালান মামলায় দম্পতি রিমান্ডে

সোনা চোরাচালানের মামলার রিমান্ডপ্রাপ্ত অাসামি
এই দম্পতি প্রাইভেটকারের পিছনের সিটে বসে অাছেন।
সোনা চোরাচালানের মামলায় এক দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া ওই দম্পতি হলেন মনিরুল হক (৪০) ও তাঁর স্ত্রী নিলুফার ইয়াসমিন (৩৪)। এই দম্পতির তিন সন্তানকেও আটক করে আজ আদালতে হাজির করে পুলিশ। আদালত সন্তানদের তাদের মামার জিম্মায় দেওয়ার আদেশ দেন।
রাজধানীর বিমানবন্দর থানায় করা এ মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ কুমার পাল আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই দম্পতি। এই দুজনের জুতার তলায় স্কচটেপ দিয়ে আটকানো আটটি সোনার বার জব্দ করা হয়। এ ছাড়া তাঁদের দেহ তল্লাশি করে এক হাজার ৪৮০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। তাঁরা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাঁদের সহযোগী অপর আসামিদের গ্রেপ্তার করার জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

No comments:

Post a Comment