ভারতের
উত্তরাঞ্চলীয় সিয়াচেন পর্বতে তুষার ধসে চাপা পড়ে ১০ সেনা নিখোঁজ হয়েছে।
উদ্ধার কর্মীরা বুধবার নিখোঁজ এসব সেনার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী কাশ্মির অঞ্চলে অবস্থিত সিয়াচেন নিয়ে
দু’দেশের মধ্যে বিরোধ রয়েছে। তুষার ও ভূমিধস এখানে নৈমিত্যিক ব্যাপার।
শীতকালে এ অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। খবর
এনডিটিভির। ভারতের সেনা বাহিনীর এক গণমাধ্যমকে জানান, বুধবার ভোরে সৈন্যরা
যখন টহলরত দিচ্ছিল, তখন সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুট উচ্চতাসম্পন্ন
হিমবাহে তুষার ধস নামে। ওই দশ সৈন্যের সন্ধানে সেনাবাহিনী ও বিমান বাহিনীর
সৈন্য মোতায়েন করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment