সমুদ্রসম্পদ
আহরণের বিষয়ে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ
টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্সের বৈঠক আগামী মার্চে ঢাকায়
অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক দিল্লিতে ভারতের পররাষ্ট্র
সচিব সুব্রামিনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা
জানিয়েছেন। তবে বৈঠকে তিস্তা চুক্তির বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে
জানা গেছে। দিল্লির হায়দরাবাদ হাউসে গত পহেলা ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত
হয়।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্র সচিব নিরাপত্তা ও
শান্তি, পানিসম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা,
বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, উপ-আঞ্চলিক সহযোগিতা,
কানেকটিভিটি, আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা এবং জনগণের পর্যায়ে যোগাযোগসহ
দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
উভয় পররাষ্ট্র সচিব গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তা বাস্তবায়ন এখন পর্যন্ত সন্তোষজনক বলে একমত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের চেয়ারম্যানশিপে নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ভারতীয় পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ সচিব ড. অমরজিৎ সিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে অগ্রগতি জানতে চাইলে শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন। আমি তো আশাবাদী।’

No comments:
Post a Comment