Saturday, February 20, 2016

কক্সবাজারের ইসলামপুরে ৩ বসতবাড়ী পুড়ে ভষ্মিভূত

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদরঃ কক্সবাজার সদরের ইসলামপুরে ৩ বসতবাড়ী পুড়ে ভষ্মিভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২০ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। এতে বাড়ীর সংরক্ষিত প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল স¤পূর্ণ পুড়ে গেছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খাঁন ঘোনা কাছারী পাড়া এলাকার হাফেজ বেদার উদ্দীনের পুত্র মিন্টু, লিটন, লিপনের বসতবাড়ীতে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান সর্বত্রে ছড়িয়ে পড়লে ৩টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক মিন্টু জানায়, ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ফ্রিজ, টেলিভিশন ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বাড়ীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

No comments:

Post a Comment