সাম্প্রতিক সময়ে যেসব পুলিশ সদস্য বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়েছেন তাদের
বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. শহীদুল হক। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে
‘এক পুলিশের ডাইরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, যাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়েছি তাদের সাময়িক
বরখাস্ত করা হয়েছে। শুধু অভিজিৎ ছাড়া যতো ব্লগার, মুক্তমনা লেখক হত্যা
হয়েছেন সব হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে। তবে অভিজিৎ হত্যাকণ্ডের
ঘটনায় যাদের সন্দেহ করা করা হয়েছে তাদের নজরধারীর মধ্যে রাখা হয়েছে বলে
জানান তিনি। আইজিপি বলেন, যেসব পুলিশ সদস্যদের কারণে পুলিশের ভাবমূর্তি
ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর
যারা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা সামনে এগিয়ে যাবেন। একুশে
পদকপ্রাপ্ত ও নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা
ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক
মোজাম্মেল বাবু, প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment