রাজধানীর
মিরপুরে গুলি করে বিকাশের ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তের গুলিতে মোশাররফ করিম ও আলা আমিন নামে দুইজন বিকাশকর্মী
গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে। মোশাররফের শরীরে ৫টি ও আল আমিনের শরীরে ১টি গুলি লেগেছে বলে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সূত্র জানিয়েছে। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে
মিরপুর-১৪ নাম্বারের স্টাফ কলেজের সামনে এ ঘটনা ঘটে। কাফরুল থানার
উপ-পরিদর্শক জহির জানান, বেলা সোয়া ১১টার দিকে বিকাশের টাকা নিয়ে যাওয়ার
সময় মোটরসাইকেলে করে দুর্বত্তরা এসে গুলি করে। এ সময় মোশাররফের সঙ্গে থাকা
১০ লাখেরও বেশি টাকা লুট করে নিয়ে যায় তারা। এতে মোশাররফ ও আল আমিন
গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ দুইজনই বিকাশ কোম্পানিতে কাজ করেন। তারা বিকাশের বিভিন্ন
এজেন্টদের কাছ থেকে টাকা তুলে তা ব্যাংকে জমা দিতেন বলে জানান উপ-পরিদর্শক
জহির।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment