পুলিশের সাম্প্রতিক বেপরোয়া আচরণের জন্য
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দায়ী করেছেন বিএনপির ভাইস
চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'শুক্রবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- পুলিশ সব সময় ভালো কাজ করে। এ ধরনের ঢালাও লাইসেন্স দেয়ার ফলেই তারা (পুলিশ) সীমা অতিক্রম করেছে।'
শনিবার জাতীয় প্রেসক্লাবে 'অল কমিউনিটি ফোরাম' আয়োজিত 'কাশ্মীরে জাতিসংঘের ভূমিকা ও দক্ষিণ এশিয়ায় শান্তির বাধাসমূহ' শীর্ষক এক আলোচনা সভায় এ অভিযোগ করেন হাফিজউদ্দিন।
তিনি বলেন, সম্প্রতি ব্যাংক ও সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে নির্যাতন নিয়ে সমালোচনার মধ্যে সম্প্রতি ঢাকায় এক চা বিক্রেতাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বিএনপি এ নেতা বলেন, এসব অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেও তিনি একইসঙ্গে পুলিশের প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন। তার এমন বক্তব্য এ বাহিনীকে বেপরোয়া করে তুলছে।
বেপরোয়া আচরণের জন্য পুলিশ বাহিনীতে দলীয় নিয়োগ ও তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
হাফিজউদ্দিন বলেন, আজকের বাংলাদেশ দুঃশাসনের প্রতিচ্ছবি। এদেশ পুলিশ স্টেট। সাম্প্রতিককালে চায়ের দোকানদার বাবুল মিয়া যেভাবে নিহত হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। কোথায় দেশের সেই সুশীল সমাজ? তাদের কোনো প্রতিবাদ দেখি না।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস থাকায় এক অনুষ্ঠান থেকে মন্ত্রীদের চলে আসার খবরের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, বিশ্ব যাকে সন্মান দেয়, নিজ দেশে তার সম্মান নেই। সরকারের মন্ত্রীরা কী জন্য অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন? তাদের নেতাকে খুশি করার জন্য?
সমকালীন বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আবারো স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার আলামত দেখা যাচ্ছে। বৃহৎ প্রতিবেশী এবং আরেকটি উদীয়মান শক্তি চীন ধীরে ধীরে বিশ্ব বিভাজিত হতে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের উচিত এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করা, যা দেশকে আরও সুরক্ষিত করবে।
হাফিজউদ্দিন বলেন, 'আমরা যদি প্রতিবেশী দেশের পকেটে চলে যাই এবং এ দেশের মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার যদি ক্রমাগত বঞ্চিত হয়, তাহলে আমাদের অবস্থা একদিন ইরাক অথবা সিরিয়ার মতো হতে পারে। যেখানে গণতন্ত্র নেই, সেখানে আফগানিস্তান ও কাশ্মীরের মতো অবস্থা হতে বাধ্য।'
আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য রাখেন।

No comments:
Post a Comment