অমর
একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বিকালে প্রধান অতিথির বক্তব্য শেষে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন প্রফেসর এমিরিটাস ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, একুশ আমাদের জাতির প্রেরণা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। ভাষা আন্দোলনের সময় তিনি কারাগারে থাকলেও চিকিৎসার জন্য হাসপাতালে এসে ভাষার জন্য আন্দোলনরত ছাত্রদের পরামর্শও দিতেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার ক্ষেত্রেও অবদান রেখেছে।
একুশে বইমেলা উদ্বোধনকালে ১১ লেখক, সাহিত্যিক অনুবাদকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
এবার কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আর আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ ক্যাটাগরিতে শরীফ খান এবং শিশুসাহিত্যে সুজন বড়ুয়া পেয়েছেন এ পুরস্কার।
১০টি ক্যাটাগরিতে মোট ১১ জনকে এবার এ পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গত ২৮ জানুয়ারি এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।

No comments:
Post a Comment