গ্রেফতারি পরোয়ানা
ইংরেজি
দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মঙ্গলবার ১৫
জেলায় আরও ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একটি মানহানি মামলায় তার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ নিয়ে গত আট দিনে তার
বিরুদ্ধে ৫৩টি মামলা হয়েছে। মামলাগুলোতে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ
আনা হয়েছে। এর মধ্যে ২৯টি মানহানির মামলায় সর্বমোট ৭১ হাজার ২৯৮ কোটি টাকার
মানহানির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার
বিভিন্ন জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া ১৮ মামলার মধ্যে ১৩টিতে
শুধু মানহানি, ৪টিতে মানহানি ও রাষ্ট্রদ্রোহ এবং একটিতে শুধু
রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৮টি মানহানির মামলায় তার
বিরুদ্ধে ১০ হাজার ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
এর আগে সোমবার ১৭ জেলায় ১৭টি এবং রোববার ঢাকাসহ ৯ জেলায় ১৩টি মামলা হয়। তারও আগে ৯ ও ১১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ৫টি মামলা হয়েছিল। এই ৩৫টি মামলার মধ্যে ২০টি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে ৬০ হাজার ৯৯৮ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তার (মাহফুজ আনাম) বিচার চান। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় অসৎ উদ্দেশ্যে সত্য তথ্য গোপন করে মাহফুজ আনাম তার সম্পাদিত পত্রিকায় অসত্য খবর পরিবেশ করেন, যা অপরাধমূলক ষড়যন্ত্রের শামিল।
মঙ্গলবার দায়ের হওয়া মামলা নিয়ে যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ফতুল্লা : মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের আদালত। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। সকালে মামলাটি দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া।
বাদীর পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা জানান, আদালত মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ৭ এপ্রিল ধার্য করা হয়েছে।
যশোর : মাহফুজ আনামের বিরুদ্ধে যশোরে দুটি মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলি আদালতে তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর। বিচারক মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। একই দিন যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক) আমলি আদালতে আরেকটি মানহানি মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মামলাটি পর্যালোচনার জন্য আদালত গ্রহণ করেছেন।
মানিকগঞ্জ : মাহফুজ আনামের বিরুদ্ধে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু। বাদীর আইনজীবী আবদুল হক জানান, বিচারক মো. আবদুল হাই মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসি আমিনুর রহমানকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২০ মার্চ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
বাগেরহাট : দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন। মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে সাক্ষী করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। মামলা দায়েরের পর শহরের রেলরোড এলাকার কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
কক্সবাজার : মাহফুজ আনামের বিরুদ্ধে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অরুন পালের আদালতে ৬০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। বাদীর আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সদর সার্কেল এএসপিকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে কক্সবাজারে তার বিরুদ্ধে আরও ৪টি মামলা হয়।
বরিশাল : মাহফুজ আনামের বিরুদ্ধে বরিশালে দুটি মানহানির মামলা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন দুই যুবলীগ নেতা অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। আদালত মামলা দুটি আমলে নিয়ে আগামী ২০ ও ২৯ মার্চ মাহফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন।
শেরপুর : শেরপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপল। বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তদন্তপূর্বক নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মেহেরপুর : মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল। বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমের আদালতে মামলা দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে সদর থানার ওসিকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
হবিগঞ্জ : মাহফুজ আনামের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শেখ মোক্তার হোসেন বেনু। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে মামলাটি করেন তিনি। বিচারক মামলা আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
পাবনা : দুপুরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিচারক রেজাউল করিম মামলাটি গ্রহণ করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
ঝালকাঠি : মাহফুজ আনামের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা বারের আইনজীবী মো. বনি আমীন বাকলাই। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, বিচারক মামলাটি গ্রহণ করে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন।
হাতীবান্ধা (লালমনিরহাট) : দুপুরে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ মাহফুজ আনামের বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু। আদালত মামলাটি আমলে নিয়ে সরকারের অনুমোদন সাপেক্ষে সদর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কুমিল্লা : মঙ্গলবার কুমিল্লায় মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ২টি মানহানির মামলা হয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতে দুটি মামলা দায়ের করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন।
কুষ্টিয়া : মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন ‘আমরা মুজিব সেনা’ জেলা কমিটির সভাপতি আসাদুল হক সলেমান। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। সোমবার বিকালে করা এ মামলার শুনানি হয় মঙ্গলবার বিকালে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
নরসিংদী : বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন ভূঞা। আদালত মামলাটি গ্রহণ করে আসামিকে আগামী ২৭ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বান্দরবান : দুপুরে অতিরিক্ত প্রধান বিচারিক হাকিমের আদালতে ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ। আদালত মামলাটি আমলে নিয়ে সরকারের নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আদেশ দিয়েছেন।

No comments:
Post a Comment