জনপ্রশাসন
মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ব্রহ্মপুত্র নদকে ঘিরে ময়মনসিংহ
আধুনিক বিভাগীয় শহর গড়ে তোলা হতে পারে। এ জন্য ময়মনসিংহবাসীর সহযোগিতা
প্রয়োজন। গতকাল শুক্রবার নবগঠিত ময়মনসিংহ বিভাগের কার্যালয়ের জন্য
সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।
সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ বিভাগের কার্যালয়ের জন্য সম্ভাব্য স্থান হিসেবে রয়েছে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের অপর পাড়ের চর এলাকা। বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক শহরগুলো নদীর দুই পাড় মিলে গড়ে উঠেছে। ময়মনসিংহকে আধুনিক নগর করতে হলে নদের অপর পাড়েও স্থাপনা গড়ে তুলতে হবে। এতে নগর পরিবেশসম্মত ও দৃষ্টিনন্দন হবে। তবে এখনো কোনো স্থান চূড়ান্ত হয়নি। যথাসময়ে উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে।
ময়মনসিংহ শহরের সরু সড়কগুলো প্রশস্ত করার ব্যাপারে সৈয়দ আশরাফ বলেন, ‘বিষয়টি মাথায় আছে। সড়ক প্রশস্ত করার জন্য অনেক স্থাপনা ভাঙা লাগতে পারে। তবে এ জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে।’
সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে ২৫ জনের দলের একটি দল হেলিকপ্টারযোগে গতকাল দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহে পৌঁছায়। এ দলে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী মতিউর রহমান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সাংসদ রওশন এরশাদ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
দলটি বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের কার্যালয়ের জন্য প্রস্তাবিত কয়েকটি স্থান পরিদর্শন করে। এর মধ্যে রয়েছে শহরতলির শম্ভুগঞ্জ, চায়না মোড় এলাকা ও ব্রহ্মপুত্র নদের চর কালীবাড়ি এলাকা।

No comments:
Post a Comment