Sunday, March 20, 2016

খিলক্ষেতে দু’বাসের মধ্যে প্রাইভেটকার, নিহত ৩

রাজধানীর খিলক্ষেতে দুই বাসের মাঝে পড়ে দুমড়েমুচড়ে গেছে একটি প্রাইভেটকার। আর এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন প্রাইভেটকারে থাকা তিন যাত্রী।
আজ রোববার বিকেল ৪টার দিকে খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আফসার উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত একজনের নাম দেলোয়ার হোসেন (৬৫)। অন্য দুই নারী তার বোন মিলন (৪০) ও ভাগ্নি লাভলী (২২)। তাদের বাড়ি গাজীপুরে। দুর্ঘটনায় প্রাইভেটকার চালকও আহত হয়েছেন।
আফসার উদ্দিন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি এবং তেঁতুলিয়া পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মাঝখানে পড়ে যায় প্রাইভেটকারটি। এতে দুমড়েমুচড়ে যায় সেটি। ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
তেঁতুলিয়া পরিবহনের বাসটি মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করে।

No comments:

Post a Comment