প্রিমিয়ার
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য নাসিম আহমেদ সোহেলের
হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ ও
কেন্দ্রীয় ছাত্র সংসদ।
বুধবার দুপুর ১২টায় পলিটেকনিক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড়, রুবি গেট, হাসমি গেট প্রদক্ষিণ করে মিছিলটি দুই নম্বর গেট এলাকায় আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দাসের সঞ্চালনায় বক্তব্য দেন পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি বেলাল উদ্দিন, পলিটেকনিক ছাত্রলীগের সহ সভাপতি হাসান মাসুদ, আরমানুল কবির, ছাত্র সংসদের জিএস আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, এজিএস ইমন সরকার, প্রচার সম্পাদক হিমু কান্তি, আইন সম্পাদক পারভেজ আহমেদ, ছাত্র সংসদের সহ সম্পাদক ইয়াসিন আরাফাত বাপ্পী প্রমুখ।
বক্তারা সোহেল হত্যাকাণ্ডের মূল খুনি সোহানসহ এ হত্যাকাণ্ডের পেছনে ইন্ধনদাদেরও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সমগ্র চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামে অবরোধ ডাকার মতো কর্মসূচি করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ছাত্রলীগ নেতা মহিম, আফনান, রকি, রাব্বি, রাসেল, সাজু, এমদাদ, শুভ, রিমুসহ পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা।

No comments:
Post a Comment