Tuesday, March 1, 2016

প্রকৌশলী শাহনেওয়াজকে ঝালকাঠিতে দাফন

ঢাকার উত্তরায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত প্রকৌশলী শাহনেওয়াজের লাশ তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে দাফন করা হয়েছে।  সোমবার রাতে ঝালকাঠি পৌরসভার নতুন কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহনেওয়াজের বাড়ি ঝালকাঠি জেলা শহরের কাঠপট্টি এলাকায়। এর আগে স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাত ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। লাশ বিকৃত হয়ে যাওয়ায় কফিন থেকে বের করা হয়নি। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর উত্তরায় রান্নাঘরের গ্যাস লাইন বিস্ফোণে সংঘটিত অগ্নিকা-ে একই পরিবারের ৫জন দগ্ধ হন। ঐ দিন চিকিৎসাধীন অবস্থায় পরিবারের বড় ছেলে শাহালিন বিন শাহনেওয়াজ ও ছোট ছেলে জায়ান বিন শাহনেওয়াজ মারা যান। শনিবার রাতে ঐ দুই ভাইয়ের লাশ বরিশাল শহরের নবগ্রাম রোডের নানাবাড়িতে দাফন করা হয়। পরদিন মারা যান প্রকৌশলী শাহনেওয়াজ। তার স্ত্রী সুমাইয়া এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তবে তাদের মেঝো ছেলে জারিফ প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ রয়েছে। পরিবারটি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বব রোডের একটি ভবনের ৭ম তলায় বাস করত।

No comments:

Post a Comment