রাজধানীর
রামপুরার বনশ্রীতে চায়নিজ খেয়ে মারা যাওয়া দুই ভাই-বোনের শরীরে আঘাতের
চিহ্ন পাওয়া গেছে বরে জানিয়েছেন ফরেনসিক বিভাগ। মঙ্গলবার ময়না তদন্ত শেষে এ
তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের
চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস। তিনি বলেন, শিশু আলভী আমানের পায়ে ও গলায়
আঘাতের চিহ্ন দেখা গেছে। তার বড় বোন নুসরাত জাহান অরনীর চোখে রক্ত জমাট,
গলায় ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এ আঘাতের কারণে
তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, শিশু দুটির ভিসেরা সংগ্রহ করা হয়েছে।
মহাখালীতে পাঠানো হবে। সম্পূর্ণ রিপোর্ট হাতে পাওয়ার পরে বিস্তারিত বলা
যাবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment