ভারতের
পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার তদন্তে পাকিস্তানি প্রতিনিধিদলের সফরের
ঠিক দুই দিন আগে পাকিস্তান দাবি করল, এক ভারতীয় গুপ্তচরকে তারা গ্রেপ্তার
করেছে। ধৃত ব্যক্তির নাম কুল যাদব ভূষণ। পাকিস্তানের দাবি, যাদব ভারতীয়
নৌবাহিনীর কমান্ডার মর্যাদার অফিসার ছিলেন। ভারতের গোয়েন্দা সংস্থা
রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের (র) হয়ে তিনি বেলুচিস্তানে
গুপ্তচরবৃত্তি করছিলেন।
ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে ডেকে গতকাল শুক্রবার পাকিস্তান সরকারিভাবে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে এই অভিযোগ জানিয়েছে। মুখপাত্র বলেন, ধৃত ব্যক্তি চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নেন। তারপর থেকে ভারত সরকারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। বিকাশ স্বরূপ বলেন, পাকিস্তানে ধৃত ব্যক্তির সঙ্গে ভারত সরকার কথা বলার অনুমতি চেয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের কোনো আগ্রহ ভারতের নেই। ভারত বিশ্বাস করে, স্থিতিশীল ও শান্তিপূর্ণ পাকিস্তানই এই অঞ্চলের সবার কাম্য।
কুল যাদব ভূষণকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেছিলেন, প্রদেশটির বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের মতে, পাকিস্তানের দিক থেকে এটা একটা চাপের কূটনীতি। সূত্রটি বলে, দীর্ঘদিন ধরে ভারতে সন্ত্রাসবাদী কাজকর্মে প্ররোচনা জোগাচ্ছে পাকিস্তান। পাঠানকোট হামলায় পাকিস্তানের যোগসাজশ তারা অস্বীকার করতে পারছে না। পাঁচ সদস্যের তদন্তকারী দল কাল রোববারই ভারতে আসছে। গতকাল তাদের ভিসা দেওয়া হয়েছে। এই সময়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা পাকিস্তানের দিক থেকে চাপের কূটনীতি।

No comments:
Post a Comment