Saturday, March 19, 2016

ভারতের ৮ জায়গায় মুক্তিযুদ্ধ স্মরণ অনুষ্ঠান করবে বাংলাদেশ

ভারতের আটটি জায়গায় মুক্তিযুদ্ধ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক। তার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এখন ভারত সফরে রয়েছেন। মুক্তিযুদ্ধের স্মৃতিতে বাংলাদেশ সরকারের তরফে ভারতে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা বলতেই বাংলাদেশের  প্রতিনিধিদের এই সফর। ভারতে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের পরিবারকেও শ্রদ্ধা জানাবে বাংলাদেশ। ইতিমধ্যেই ভারতের অনেককে বাংলাদেশ সরকার বিদেশি বন্ধু হিসেবে মুক্তিযুদ্ধ সম্মান দিয়েছে। তবে এবার বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতীয় সেনাদের সম্মান জানানো হবে। এদিকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সামরিক সদর দফতর ছিল ত্রিপুরার যে এলাকায় সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিতে একটি মিউজিয়াম এবং পার্ক তৈরি করে ত্রিপুরা সরকার। তার জন্য বাংলাদেশ সরকার ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

No comments:

Post a Comment