এ
যেন আরেক দাদরি ঘটনার পুনরাবৃত্তি। এবার ভারতের ঝাঢ়খন্ডে দু’জন মেষপালককে
নির্দয়ভাবে প্রহার করা হয়েছে। এর পর তাদেরকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়া
হয়েছে। এ সময় দু’জনের হাত ছিল শরীরের পিছনে বাঁধা। মুখের ভিতর ঢোকানো ছিল
কাপড়। শুক্রবার এ রাজ্যের লাতিহার জেলায় এ ঘটনা ঘটে। দু’জন মুসলিম মেষপালক
তাদের মহিষগুলো বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে এ ঘটনার শিকার
হন। গবাদি পশু রক্ষাকারীরা তাদের ওপর হামলে পড়ে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস
অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, নিহতদের একজনের নাম মুহাম্মদ মজলুম (৩৫)।
আরেকজনের নাম আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫)। তারা দু’জন ছিলেন গবাদিপশু
ব্যবসায়ী। ঝাড়খন্ডের বিকাশ মোর্চা ( প্রজাতান্ত্রিক) নেতা প্রকাশ রাম এ
ঘটনার নেপথ্যে উগ্র হিন্দুত্ববাদের হাত রয়েছে বলে জানিয়েছেন। পুলিশ ঘটনার
সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা
হয়েছে। তাতে ঘটনায় জড়িত অজ্ঞাত সংখ্যক মানুষ এমনটা বলা হয়েছে। গ্রামবাসীদের
মতে নিহত দু’জনেই এর আগেও আক্রমণের শিকার হয়েছিলেন। এর আগে রাজধানী
দিল্লির কাছে দাদরিতে গরুর মাংস খাওয়ার গুজবে আখলাক নামে এক ব্যক্তিকে
হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। আখলাক একজন মুসলমান। গরুর মাংস খাওয়ার
গুজবে তার বাড়িতে হামলা চালানো হয়। তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে প্রহার
করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলেকে মারাত্মক জখম করা হয়। তিনি দিল্লির
একটি হাসপাতালে চিকিৎসা নেন। তবে এখনও ঠিকমতো সেরে ওঠেন নি। ঠিক সেই তারই
পুনরাবৃত্তি যেন ঝাড়খন্ডের এ ঘটনা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment