রাষ্ট্রধর্ম
আইন সংক্রান্ত মামলার সঙ্গে কোন ধরনের সম্পর্ক থাকার বিষয়টি নাকচ করে
দিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। গতকাল গণমাধ্যমে
পাঠানো এক বিবৃতিতে এ সম্পর্কের কথা নাকচ করে দেন তিনি। বিবৃতিতে
বদরুদ্দীন উমর বলেন, ১৯৮৮ সালে এরশাদ সরকার কর্তৃক রাষ্ট্রধর্ম আইন করার
সময় যে প্রতিরোধ কমিটি হয়েছিল আমি তার প্রেসিডিয়াম সদস্য ছিলাম। কমিটির
পক্ষ থেকে একটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল। কিন্তু কিছুই হয়নি। এখন সেই
মামলা পুনরুজ্জীবিত করা হয়েছে। আমার নামও তার সঙ্গে জড়িত করা হয়েছে।
বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, আমি একজন রাজনৈতিক ব্যক্তি। রাজনৈতিকভাবে
আমরা সে সময় আন্দোলন করেছিলাম এবং আন্দোলনের অংশ হিসেবে মামলা করা হয়েছিল।
কিন্তু তখন যে পরিস্থিতিতে মামলা করা হয়েছিল সে পরিস্থিতি এখন আর নেই। এখন
যারা সরকারের ক্ষমতায় আছে সে সময় এরশাদের প্রস্তাবিত আইনটির বিরোধিতা তারাও
করেছিল। ইচ্ছা থাকলে তারা ১৯৯৬ ও ২০০৯ সালে সরকার গঠনের পর এই আইন বাতিল
করতে পারতো। কিন্তু তারা তা করেনি। উপরন্তু তারা সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে
রাষ্ট্রধর্ম আইন বহাল রেখেছে।
Monday, March 28, 2016
রাষ্ট্রধর্ম আইন সংক্রান্ত মামলার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই -বদরুদ্দীন উমর
সূত্র ও লেখক @Source and Writer:
আইন আদালত ও বিচার,
মানবজমিন,
মুসলিম ধর্ম
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment