Monday, March 28, 2016

কমলাপুর রেলস্টেশনে সোনাসহ যাত্রী গ্রেপ্তার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি সোনার বারসহ চট্টগ্রাম থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম পলাশ (২২)। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে রেল পুলিশ। পলাশের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানায়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসেন পলাশ। গোপন সংবাদ পেয়ে কমলাপুর স্টেশনের তিন নম্বর প্লাটফরমে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় পলাশের পরনের প্যান্টের বেল্টের ভেতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। পাঁচটি সোনার বারের ওজন ৫৮৫ গ্রাম। বারগুলো দক্ষিণ আফ্রিকায় তৈরি। উদ্ধার হওয়া সোনার মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

No comments:

Post a Comment