বাংলাদেশ-ভারত
সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেবে ভারতে ক্ষমতাসীন এনডিএ সরকার। এর মাধ্যমে
সেখানে বাংলাদেশী অনুপ্রবেশ বন্ধ করা হবে। এ কথা বলেছেন ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি আজ আসামে এক নির্বাচনী জনসভায় এ কথা
বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির দিন থেকেই ভারতে অনুপ্রবেশ অব্যাহত
আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আসামে বিধানসভা নির্বাচন আগামী
৪ঠা ও ১১ই এপ্রিল। এ নিয়ে চলছে প্রচারণা। এ রাজ্যে এখন ক্ষমতাসীন কংগ্রেস
পার্টি। তিনি তাদের তীব্র সমালোচনা করেন। বলেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার দিন
থেকেই ভারতে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশী এসব অনুপ্রবেশকারী
ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে। এর কারণ কি, কেন কংগ্রেস
এসব অনুপ্রবেশকারীদের থামাতে পারে নি? কেন ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি
সিল করে দেয়া হয় নি। ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার এ বিষয়ে কি করেছে সে
বিষয়ে তিনি বলেন, মাত্র কয়েক মাস আগে আমি ভারত-বাংলাদেশ সীমান্ত সফর করেছি।
এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমাদের কিছুটা সময় প্রয়োজন।
তারপরই আমরা ভারত-বাংলাদেশী সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেব, যাতে বাংলাদেশী
অনুপ্রবেশকারীরা আর ভারতে প্রবেশ করতে না পারে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment