এক
সপ্তাহ লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন রাজধানীর উত্তরায় গ্যাস লাইন
বিস্ফোরণে দগ্ধ মা সুমাইয়া আক্তার। আজ বিকাল সোয়া তিনটায় ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুমাইয়ার
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। এর আগে আগুন দগ্ধ হয়ে মারা
গেছেন সুমাইয়ার স্বামী প্রকৌশলী শাহনেওয়াজ ও দুই ছেলে শারলিন বিন নেওয়াজ
(১৫) ও ১৪ মাস বয়সী জারান। এখন তাদের পরিবারে একমাত্র জারিফই (১১) বেঁচে
আছেন। উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় গ্যাস পাইপ লাইনে
বিস্ফোরণে মা-বাবাসহ একই পরিবারের দগ্ধ ৫ সদস্যে দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে
চারজনই মারা গেছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment