জাসদ
সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমন, সুশাসন ও উন্নয়ন
বৈষম্য এ তিন যুদ্ধে জয়ী হতে হলে জঙ্গিবাদ ও তার কেয়ারটেকার বিএনপি নেত্রী
খালেদা জিয়ার সঙ্গে কোনো আপস নেই। বেগম খালেদা জিয়া ও বিএনপি গণতন্ত্র,
মুক্তিযুদ্ধ ও সংবিধানের মহাশত্রু। বিএনপিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ
হওয়ার আহ্বান জানান। তিনি গতকাল রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা
জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,
দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন খালেদা জিয়া জঙ্গিবাদকে সঙ্গে
নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের সে ষড়যন্ত্র কখনোই সফল হবে না। জনগণ
তাদের সে ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, নির্বাচনে পরাজিত বিএনপি নেত্রী
খালেদা জিয়া মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে। এজন্য তারা কোনো ক্ষমা চায়নি।
তাদের জাতির সামনে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান। তিনি জাসদের যে শক্তি তা
আরও বেগবান করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। ইনু
বলেন, জাসদ এখন ভোটের রাজনীতিতেও এগিয়ে রয়েছে। জাসদ মৌলবাদ, জঙ্গিবাদের
বিরুদ্ধে কথা বলে। আমরা সব সময়ই রাজাকারদের বিরুদ্ধে। স্বাধীন দেশে
রাজাকারদের কোনো স্থান নেই। তিনি রংপুরে জাপানি নাগরিক হোশিও কোনি হত্যার
বিষয়েও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করে
দেখেছি খালেদা জিয়া জঙ্গিবাদ ছাড়তে পারেননি। তিনি এখনও ভুল স্বীকার করেননি।
জনগণের কাছে মাফ চাননি।
জেলা জাসদের সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম তানসেন এমপি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, কেন্দ্রীয় জাসদের সংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, করিম শিকদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ। সম্মেলনে রংপুর বিভাগ ও বগুড়ার জাসদের নেতারা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment