Monday, March 28, 2016

রিজার্ভ চুরির বিষয়টি দুঃখজনক: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজার্ভ চুরির বিষয়টিকে অসর্তকতা আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, খোয়া যাওয়া টাকা কীভাবে উদ্ধার করা যায় আর ভবিষ্যতে কীভাবে চুরি বন্ধ করা যায় এটি এখন বড় বিষয়।
তিনি বলেন, ব্যাংকিং খাতে আইসিটি একটি নতুন মাত্রা। এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও। তবে দুষ্টু লোকেরা এটাকে খারাপ পথে ব্যবহার করে।
এসময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment