এটা
একটা সেলফি
। ক্রিকেট ইতিহাসের অমূল্য ছবি। একই ফ্রেমে শচীন টেন্ডুলকার,
শেন ওয়ার্ন, ব্রায়ান লারা। চাইলে বড় করে বাঁধিয়েও রাখতে পারেন ছবিখানা।
তিনজনই ক্রিকেট ইতিহাসের সেরাদের সেরা। শচীন টেন্ডুলকার আর ব্রায়ান লারা
ভাগাভাগি করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭০৪ রান (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি,
প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ সব মিলিয়ে)। টেন্ডুলকারের ৮৪ হাজার ৫৮৮ আর লারার
৫৯ হাজার ১১৬। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে টেন্ডুলকারের উইকেটও নেহাত কম
নয়—৪৭৫! শেন ওয়ার্নের উইকেট ২ হাজার ৮৬৩। ক্রিকেটজীবনে তাঁর দুই
প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এই সেলফিটা টুইটারে পোস্ট করার লোভ সামলাতে
পারেননি অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি। লিখেছেন, ‘এই দুজনের বিপক্ষে খেলে
অসম্ভব মজা পেয়েছি। কিন্তু সত্যি বলছি এঁদের বল করাটা সব সময় আনন্দদায়ক ছিল
না। খুব ভালো লাগে যখন দেখি, মানুষ বলে আমাদের ৩ জনের জন্য গত ২০ বছরে
ক্রিকেটটা সবার কাছে উপভোগ্য হয়েছে।’

No comments:
Post a Comment