Thursday, March 31, 2016

ধোনি-কন্যা

‘কোয়ার্টার ফাইনালে’ অস্ট্রেলিয়াকে হারাতে দুর্দান্ত এক জুটি গড়েছিলেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে সেদিন রুদ্রমূর্তিতে দেখা দিয়েছিল কোহলি-ধোনি জুটি, অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে সেদিন যেন ঝড়ই বয়ে গিয়েছিল। এর চেয়ে বড় এক ঝড়ের দেখা মিলল পরশু ইনস্টাগ্রামে, এই ঝড়েও অবদান ধোনি-কোহলির। এবার কোহলিকে পাশে রেখে ঝড়ের কেন্দ্রে ছিলেন ধোনিই। তবে এই ধোনি ভারত অধিনায়ক নন, তাঁর এক বছর বয়সী কন্যা জীবা! পরশু ইনস্টাগ্রামে জীবার সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন কোহলি। ছবিতে দেখা যাচ্ছে, ধোনি-কন্যা একটি মোবাইল হাতে নিয়ে কানের পাশে ধরে আছে। তাকে নিয়ে সেলফি তুলছেন কোহলি। ছবির সঙ্গে সঙ্গে বেশ বড়সড় এক টুইট, ‘আমার মোবাইল জীবা বাবুর হাতে, সে কিন্তু এটি ব্যবহার করতে পারে! কী মিষ্টি ও আদুরে। আশপাশে বাচ্চা থাকলেই দারুণ লাগে। তাদের সারল্য অন্য সবকিছু ভুলিয়ে দেয়।’

No comments:

Post a Comment