৪৫৯
রানের থ্রিলারে জয়ী হলো ইংল্যান্ড। অবিশ্বাস্য এক ম্যাচ হলো টি২০
বিশ্বকাপে। চার-ছক্কার বৃষ্টিতে রুদ্ধশ্বাস ম্যাচটি সত্যিই উপভোগ্য হয়েছিল।
শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে দুই দলের
মোট ৪৫৯ রানের এই রানের ম্যাচে ইংল্যান্ড জিতেছে ২ উইকেটে।
টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে করে ২২৯ রান। জবাবে ইংল্যান্ড ২ বল বাকি থাকতে ৮ উইকেটে ২৩০ রান করে জয় তুলে নেয়। তবে শেষ ওভারে যখন মাত্র এক রান দরকার, তখন শেষ ওভারের প্রথম দুই বলে জর্ডান ও উইলিকে আউট করে আবার খেলায় ফিরে আসার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় বলটি ডট বল হয়ে যায়। তবে মইন আলী আর আদিল রশিদ কিন্তু ইংল্যান্ডকে জয় এনে দেন। দুই দলের হার না মানার অদম্য ইচ্ছা ম্যাচটিকে আরো বেশি উপভোগ্য করে তোলে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে হাশিম
আমলা, ডি কক আর ডুমিনির হাফসেঞ্চুরি করেন। আর ইংল্যান্ডের পক্ষে রুটের ৮৩
রান এই জয় এনে দেয়। তিনি ৪৪ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে এই রান
করেন। তিনি যখন আউট হন তখন ইংল্যান্ড জয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে।
এই জয়ের ফলে ইংল্যান্ড টি২০ বিশ্বকাপে টিকে থাকল। তারা আগের ম্যাগে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল।

No comments:
Post a Comment