প্যারিসের
বাটাক্লাঁ কনসার্টে ভয়াবহ হামলাকারী সালাহ আবদেসলামকে চার সহযোগী সহ আটক
করেছে বেলজিয়াম পুলিশ। শুক্রবার তাদেরকে আটক করার পর বেলজিয়ামের ফেডারেল
প্রসিকিউটরের অফিসের মুখপাত্র এরিক ভন ডার সিপ্ট বলেছেন, আটক ব্যক্তিদের
মধ্যে তিন জন রয়েছে একই পরিবারের। তারা আবদেসলামকে আত্মগোপনে থাকতে সহায়তা
করেছিল। এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেন, বেলজিয়ামে
জন্মগ্রহণকারী ফরাসি নাগরিক আবদেসলাম ও অন্য এক ব্যক্তি ব্রাসেলসের
মলিনবিকে ঘেরাও দেয়ার সময় আহত হয়েছেন। আবদেসলামের পায়ে হাল্কা আঘাত লেগেছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে বলেছেন, আবদেসলামকে তাদের কাছে
হস্তান্তর করতে জরুরি ভিত্তিতে আবেদন জানাবেন প্যারিসের প্রকিসিউটররা।
আবদেসলামকে ফ্রান্সে বিচারের জন্য ফেরত পাঠানো হবে এ বিষয়ে তিনি দৃঢ়
আস্থাশীল। ওঁলাদে বলেন, আমি জানি দ্রুততার সঙ্গে সাড়া দেবে বেলজিয়াম
কর্তৃপক্ষ এবং তাকে দ্রুত হস্তান্তরের ব্যবস্থা নেবে। আবদেসলামকে আটকের
ঘটনায় বেলজিয়াম পুলিশকে অভিনন্দন জানিয়েছেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো।
আবদেসলামকে যেখান থেকে আটক করা হয়েছে সেখানে রাস্তায় কাজ করেন লিয়েভ
রেনেবিউ। তিনি বলেন, ওই অভিযান চালানোর সময় তিনি তীব্র শব্দ পেয়েছেন।
চারদিক ঘিরে রেখেছিল পুলিশ। অন্যদের মতো আমরাও নিরাপদে ওই এলাকা থেকে সরে
যেতে পেরেছি। সশস্ত্র ও তীব্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মাথায় হেলমেট পরে,
শিল্ড ব্যবহার করে পুলিশ ওই এলাকা ঘিরে ফেরে। পরে সেখানে তিনটি তীব্র
বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই এলাকায় কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে গুলির
শব্দ শোনা যায়। এর আগে শুক্রবার সকালের দিকে পুলিশ ২৬ বছর বয়সী সালাহ
আবদেসলামের আঙ্গুলের ছাপ ও ডিএনএ সনাক্ত করে ব্রাসেলসের পুলিশ। এ অভিয়ানে
এক ব্যক্তি নিহত হয়েছে। পালিয়ে গেছে দু’জন। নিহত ব্যক্তির নাম মোহামেদ
বেলকাইদ। তিনি আলজেরিয় নাগরিক। নিজের নাম গোপন করে তিনি সমির বোউজিদ নাম
ধারণ করেছিলেন। ধারণা করা হচ্ছে, প্যারিস হামলার সঙ্গে সে সরাসরি জড়িত।
উল্লেখ্য গত ১৩ই নভেম্বর সন্ত্রাসীরা প্যারিসে ভয়াবহ হামলা চালায়। স্টেডি
ডি ফ্যান্স, বাটাক্লাঁ থিয়েটার সহ বিভিন্ন স্থানে রক্তের হোলিখেলায় মেতে
ওঠে। তারা হত্যা করে কমপক্ষে ১৩০ জনকে। এ হামলার প্রধান হোতা হিসেবে
চিহ্নিত করা হয় সালাহ আবদেসলামকে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment