Friday, March 25, 2016

মুনাফাখোরদের হাতে জিম্মি বর্তমান সরকার -মাগুরায় জনযাত্রা পথসভায় আনু মুহাম্মদ

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, বর্তমান সরকার মুনাফাখোরদের হাতে জিম্মি।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখী জনযাত্রা মাগুরায় পৌঁছালে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় জয়যাত্রাটি মাগুরা-ঢাকা রোড এলাকায় পৌঁছালে শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এ সময় আনু মুহাম্মদ আরো বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে নষ্ট হবে সুন্দরবনের জীববৈচিত্র্য। একই সাথে ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার প্রায় ২ কোটি মানুষ। দেশ ও জনগণের কথা চিন্তা করে সরকার এ প্রকল্প বাতিল করবে এমনটি আশা করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুনায়েদ সাকী, সর্দার রুহিন হোসেন প্রিন্স। দুপুর সোয়া ১২টার দিকে ব্যাপক পুলিশি নিরাপত্তায় মাগুরা ভায়না মোড় থেকে জনযাত্রাটি ঝিনাইদহ জেলার দিকে রওয়ানা হয়।

No comments:

Post a Comment