Wednesday, March 23, 2016

অ্যারিজোনায় হিলারি ও ট্রাম্প জয়ী

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার অ্যারিজোনায় ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের বাছাইপর্ব হয়। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প তাঁদের দলীয় মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন।

No comments:

Post a Comment