৭৫
রানের বড় ব্যবধানে হার দেখলো বাংলাদেশ। ২৮ বল অব্যবহৃত রেখে দলীয় ৭০ রানে
গুটিয়ে গেল টাইগারদের ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি সর্বনিম রানের
রেকর্ড। ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফিরলেন বাংলাদেশের ৮ ব্যাটসম্যান।
আগের রেকর্ডটিও তাদের কিউইদের বিপক্ষে। ২০১০ সালে হ্যামিল্টনে স্বাগতিক
নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে ইনিং গুটিয়েছিল বাংলাদেশ। ১১তম ওভার শেষে
হঠাৎ নিভে গেল ইডেন গার্ডেন্স মাঠের ফ্লাডলাইট । এতে ১৫ মিনিট বন্ধ থাকে
খেলা। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ৪ রানে রানআউটে কাটা পড়ে তামিম ইকবালের
উইকেট। পরে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে লক্ষ্য কঠিন করে তুললেন টাইগাররা।
১০.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৪/৬। ততক্ষণে সাজঘরে ফিরে গেলেন
সাব্বির রহমান, সাকিব আল হাসান, মিঠুন আলী, সৌম্য সরকার ও মুশফিকুর রহীম।
চলতি বিশ্বকাপের সেরা বোলিং নৈপুণ্য দেখালেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
এতে মুস্তাফিজ পেছনে ফেললেন অজি পেসার জেমস ফকনারকে। টি-টোয়েন্টি ক্রিকেটে
দ্বিতীয়বার পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন টাইগাররা। নিউজিল্যান্ডের
বিপক্ষে ২২ রানে পাঁচ উইকেট নিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর
রহমান। তার পাঁচ উইকেটের চারটি ছিল বোল্ড আউট। এতে ১৪৫/৮ সংগ্রহ নিয়ে ইনিংস
শেষ করে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের
পাঁচ উইকেটের ঘটনা রয়েছে আর কেবল একবার। ২০১২ সালে বেলফাস্টে স্বাগতিক
আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে পাঁচ উইকেট নেন টাইগার স্পিনার ইলিয়াস সানি।
চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানে পাঁচ উইকেট নেন অজি পেসার
ফকনার। ইডেন গার্ডেন্সে
মুস্তাফিজের অফ কাটার ভেলকিতে শুভাগতর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিউই ব্যাটসম্যান গ্র্যান্ট এলিয়ট। পরে আল আমিনের ডেলিভারিতে মোহাম্মদ মিঠুনের দারুণ ক্যাচে ধরা পড়েন রস টেইলর। ১৮.২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৭/৬-এ। এর আগে
ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা কলিন মুনরোকে সাজঘরে ফেরান আল আমিন হোসেন। ব্যক্তিগত ৩৫ রানে মুনরো উইকেট উপড়ে নেন বাংলাদেশের এ পেস তারকা। ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯৯/৩। এর আগে
বল হাতে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। এবার বাংলাদেশের কাটার মাস্টারের শিকার কিউই অধিনায়ক ইনফর্ম ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ৩২ বলে ৪২ রানে মুস্তাফিজের ডেলিভারিতে পরিষ্কার বোল্ড আউট হয়ে যান এ কিউই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে হেনরি নিকলস ও কেন উইলিয়ামসন ঝড় তুললেও সেটা থামান মুস্তাফিজুর রহমান। নিকলসকে ৭ রানে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান মুস্তাফিজ। ৫ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। উইলিয়ামসন ১৯ বলে ২৮ রানে অপরাজিত।
বাংলাদেশ দলে আজও জায়গা হয়নি নাসির হোসেনের। ‘বি’ গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে আশা শেষ বাংলাদেশের। কলকাতার এই ম্যাচ জিতে শেষটা দারুণ করতে চান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ বাঘেরা নামবে কিউই শিকারে। টাইগাররা একটি ধাওয়া আশা করছে। জয়ের পথে তারা পিছপা হবে না’। টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন এই কলকাতা ইডেন গার্ডেনস থেকেই শুরু করে বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার কাছে হারে। আর সর্বশেষ ভারতের বিপক্ষে জিততেও ১ রানে হারে তারা।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

No comments:
Post a Comment