Sunday, March 27, 2016

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৯, আইএসের দায় স্বীকার

ইরাকে একটি স্টেডিয়ামে খেলা চলাকালে বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী বাগদাদ থেকে ৩০ মাইল দূরে ইস্কান্দারিয়া শহরে একটি ছোট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।  এ বিষয়ে আইএস একটি বিবৃতি দিয়েছে বলে খবর দিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএস। এতে বলা হয়, এক আত্মঘাতী হামলাকারী নিজেকে বোমার সঙ্গে উড়িয়ে দিয়ে রক্তের বন্যা বইয়ে দেয়। উল্লেখ্য, ইরাকের রাজধানীর এখানে ওখানে অনেকদিন ধরেই আত্মঘাতী হামলা চালাচ্ছে আইএস। পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের কুবেইশা শহরটি আইএসের দখলমুক্ত করেছে ইরাকি সেনা ও সুন্নি উপজাতি গোত্রগুলো। ইরাকের সেনা মুখপাত্র ইয়াহিয়া রাসুল এমন ঘোষণা দেয়ার পর পরই স্টেডিয়ামে ওই হামলা হয়েছে।

No comments:

Post a Comment