![]() |
| খোদেজা বেগম আল্লাদী |
ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নাটোর জেলার একমাত্র নারী
প্রার্থী বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের খোদেজা বেগম আল্লাদী। তিনি
বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে খোদেজাসহ
পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খোদেজা বেগম উপজেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। এর আগে দুবার বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এসব নির্বাচনে পরাজিত হলেও তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
খোদেজার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নয়েজ উদ্দিন, জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন (স্বতন্ত্র) এবং উপজেলা যুবদলের সভাপতি নেকবর হোসেন (স্বতন্ত্র)। নয়েজ উদ্দিন বলেন, তিনি খোদেজা বেগমকে নারী হিসেবে দেখছেন না। একজন প্রতিপক্ষ হিসেবে দেখছেন।
নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘খোদেজা বেগম নিজের যোগ্যতায় প্রার্থী হয়েছেন। আমরা তাঁকে সাহস জুগিয়েছি। পাঁকা এলাকার সর্বস্তরের নারী-পুরুষের কাছে তিনি সুপরিচিত। তাই নির্বাচনের মাঠে তাঁকে একজন নারী হিসেবে নয়, একজন শক্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিবেচনা করছেন।’
খোদেজা বেগম বলেন, ‘দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুবাদে আমি সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি। বিশেষ করে গ্রামের নারীরা দল-মতনির্বিশেষে সমস্যা নিয়ে আমার কাছে আসেন। আমি তাঁদের পাশে দাঁড়াই। নির্বাচনে বিজয়ী হলে আমি পাঁকা ইউনিয়ন পরিষদকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করব।’

No comments:
Post a Comment