Tuesday, March 29, 2016

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পালমিরা

আইএসের গুঁড়িয়ে দেওয়া সিরিয়ার পালমিরা নগরের‘আর্ক অব ট্রায়াম্প’
পালমিরা জাদুঘরের ভেঙে ফেলা শিল্পকর্ম
মরুর মুক্তা খ্যাত সিরিয়ার প্রাচীন নগর পালমিরা থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দেওয়ার সংবাদে স্বস্তি এসেছে বিশ্বজুড়ে। রুশ বাহিনীর সহযোগিতায় সিরিয়ার সরকারি বাহিনী গত রোববার পালমিরা পুনর্দখল করে। তবে বিশ্লেষকেরা বলছেন, আইএস পালমিরা ছেড়েছে বটে, তবে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য শহরটির নানা স্থাপনা ধ্বংস করে দিয়ে গেছে। এদিকে দুই হাজার বছরেরও বেশি ‘বয়সী’ শহরটি মুক্ত হওয়ার সংবাদে প্রত্নতাত্ত্বিক এবং গবেষকেরা এখন পালমিরামুখী। পালমিরা দখলের পর গতকাল সোমবার সিরিয়া সরকারের পক্ষ থেকে নগরীর কিছু ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রায় ১০ মাস ধরে নগ
পালমিরা বিজয় সিরিয়া এবং তাদের মিত্র বাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের বহিঃপ্রকাশ। এদিকে পালমিরা উদ্ধারে প্রেসিডেন্ট আসাদকে অভিনন্দন জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সম্পাদক। সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদুল করিম বলেছেন, পালমিরায় আইএস যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা কাটিয়ে উঠতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। তিনি বলেন, ‘যদি ইউনেসকো আমাদের অনুমতি দেয়, তবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ করতে পাঁচ বছর লেগে যাবে।’
ভেঙে ফেলা আর্ক অব ট্রায়াম্প-এর একাংশ
রীর নানা জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে আইএস জঙ্গিরা। ঐতিহাসিক নগরটির পাশে আধুনিক একটি শহর গড়ে উঠেছিল। আইএস গত বছরের মে মাসে পালমিরা দখলের আগে সেখানে থাকত অন্তত ৭০ হাজার মানুষ। পুরো শহরটি হয়ে পড়েছে বিধ্বস্ত। আইএস শহরটি দখলের পরপরই এর মূল মন্দির বেল মন্দির গুঁড়িয়ে দেয়। বাল শামিন নামে আরেক মন্দিরও রেহাই পায়নি। নগরীর অ্যাম্ফিথিয়েটারটি ব্যবহৃত হয় শাস্তি দেওয়ার স্থান হিসেবে। সেখানে পালমিরার দায়িত্বে থাকা কিউরেটরকেও প্রকাশ্যে হত্যা করা হয়। প্রাচীন বিশ্বের ইতিহাসবিদ মরিস সাত্র বলেন, ইতিমধ্যে যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়
গুঁড়িয়ে দেওয়া বেল মন্দির
। প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো, পুরো এলাকায় জরিপ চালিয়ে ক্ষয়ক্ষতির একটি তালিকা করতে হবে। তিনি বলেন, দৃশ্যমান ও অদৃশ্য—ক্ষতি হয়েছে এই দুই ধরনের। আইএস যেসব ভেঙে ফেলেছে, তা চোখে দেখা যায়। কিন্তু প্রাচীন এই নগরীর অনেক কিছুই আছে মাটির নিচে। একটি বিষয় মনে রাখা দরকার, তা হলো এই নগরীর মাত্র ১৫ থেকে ২০ শতাংশ খননকাজ সম্পন্ন হয়েছে। ভূগর্ভস্থ সম্পদ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারও তালিকা দরকার। এদিকে পালমিরা উদ্ধারের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন। টেলিফোনে আসাদ পুতিনকে বলেন,

No comments:

Post a Comment