রাজধানীর
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের উদ্যোগে এর
আউটলেটে ২৫ মার্চ শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস
চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওরিয়ন
ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন মোল্লা। ওরিয়ন
ফুটওয়্যারের সিনিয়র ম্যানেজার (মার্চেন্ডাইজিং) আরেফা হুসেইন, ম্যানেজার
(বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ম্যানেজার (রিটেইল অপারেশন)
এম এম ই এলাহী আনসারী এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে
ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফাইন আর্টসের অধ্যাপক সৈয়দ আবুল
বারক আলভী ও সহকারী অধ্যাপক শেখ মো. রোকনোজ্জামান।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment